1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বুড়িচং ভরাসার হাই স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন ফরম বিতরণ উদ্বোধন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে


ভরাসার হাই স্কুলে শত বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন ফরম বিতরণ
  স্টাফ রিপোর্ট :
গত ২৫ জুলাই, শুক্রবার, বিকাল সাড়ে ৪টায় বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে  ভরাসার হাই স্কুল অডিটোরিয়ামে স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন ফরম বিতরণ উদ্বোধন করেন আহবায়ক কমিটি র সুযোগ্য আহবায়ক এয়ার ভাইস মার্শাল (অব:) আবুল বাশার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৯৭১ সালের এসএসসি ব্যাচ বিশিষ্ট পরিবেশবিদ আবদুল মান্নান,’৭৬ ইন্জি :আবদুল মতিন ‘৭৭ ব্যাচ আবদুল খালেক,’৭৮ বিশিষ্ট সমাজসেবক হাজী আক্তারুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক সালেহ আহমেদ, মোহাম্মদ আলী মাস্টার’ ৮২, সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন ‘৮৩,জহিরুল ইসলাম, আবদুল হান্নান (বাবুল), সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মতিন এমবিএ, বাংলাদেশ সংবাদ সংস্থা কর্মকর্তা ফারুক আহমেদ ভূইয়া, ব্যবসায়ী মনিরুল ইসলাম,বার্জার পেইন্ট এর প্রোডাক্ট ডাইরেক্টর ফারুক আহমেদ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (গনিত বিভাগ)  ডক্টর শরিফুল ইসলাম,মিনারা বেগম, সাবিনা আক্তার, আবুল কাশেম  আবদুল মতিন, ডা :আহসান হাবীব,  শিরিন আক্তার, সিরাজুল ইসলাম খোকন,আবুল কাশেম, ইন্জি :আবদুল কাইয়ূম,  ইন্জি: মাকসুদুর রহমান রুবেল, আবু ইউসুফ বেগ, শাহরিয়ার দিপু, নয়ন হোসেন,মানবাধিকার কর্মী মনির হোসেন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচীব এম শামসুল হুদা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন