1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ফটিকছড়িতে একইসাথে ৬ সন্তানের জন্ম

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে
  • ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে একইসাথে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ২৫ বছর বয়সী ওই নারী সিজারিয়ান পদ্ধতি ছাড়াই প্রাকৃতিক উপায়ে ৬ সন্তানের জন্ম দেন। জন্ম নেয়া ছয় নবজাতকের মধ্যে চার ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।

ছয় নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম। তিনি নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দুলা বাপের বাড়ির বাসিন্দা।

হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একইসাথে ছয় সন্তানের জন্ম দেয়া মা সুস্থ আছেন। তবে দেড় ঘণ্টা পর মৃত্যুবরণ করে সব শিশু।

নবজাতকদের মা তাছলিমা আক্তার বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। মহান আল্লাহর দেয়া উপহার আমরা সানন্দে গ্রহণ করেছি।’

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন